ফুলবাড়িয়ায় পৌর আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
-
Reporter Name - Update Time : ১২:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- ১৫৩ Time View

ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পৌর আওয়ামী লীগের উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দুপুর ১২টায় বঙ্গবন্ধু স্মৃতি সৌধ থেকে র্্যালি শুরু করে মেইন রোডস্থ পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি এবং আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী সেলিমা বেগম সালমা, আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান ফুলবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, সাবেক ছাত্র নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ রুহুল আমিন, পুরুষ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, পারভীন সুলতানা, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, শ্রমিক লীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল, সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক ওছেক বিল্লাহ শামীম, সাবেক ছাত্র নেতা ও বর্তমান ফুলবাড়িয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রার্থী আসাদুজ্জামান সোহাগ প্রমুখ।



























