শিরোনামঃ
ফুলপুরে শীতার্তদের মাঝে গ্রামীণ ব্যাংকের কম্বল বিতরণ
-
Reporter Name - Update Time : ০১:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
- ২৩৯ Time View

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে গ্রামীণ ব্যাংকের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় অসহায়, গরীব, দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
যাদের শীতবস্ত্র কিনার স্বামর্থ নেই এসব শীতার্তদের শীত নিবারণের জন্য বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) গ্রামীণ ব্যাংক ফুলপুর শাখার কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়।
গ্রামীণ ব্যাংক ফুলপুর শাখার কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এরিয়া প্রোগ্রাম অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, শাখা ব্যবস্থাপক মোঃ মোজাহিদুল ইসলাম সহ শাখার সকল কর্মকর্তা বৃন্দ।
Tag :
বিতরন
জনপ্রিয়













