Hi

ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে প্রধান শিক্ষককে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ২০৪ Time View

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যা
প্রতিপক্ষের হামলায় নিহত প্রধান শিক্ষক কামাল হোসেন।

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দিনের বেলায় প্রকাশ্যে হত্যা করা হয়েছে। নিহত সাজ্জাত হোসেন কামাল (৫৫) ধোবাউড়া উপজেলার গোয়তলা রগুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। প্রতিপক্ষের সঙ্গে পারিবারিক কলহের জেরে শুক্রবার (১৭ মে) সকালে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন জমিসংক্রান্ত বিষয় নিয়ে চাচা আবুল খায়ের ও চাচাতো ভাই জাকারিয়া ও মহিবুল্লার সঙ্গে বিরোধ চলছিল।

প্রচণ্ড তাপপ্রবাহে ফসলের জমির ক্ষতি হচ্ছে। শুক্রবার সকালে সেচ পাম্প দিয়ে নিজ পুকুর থেকে পানি জমিতে নেওয়ার ব্যবস্থা করেন তিনি। এ সময় ভাতিজা ও ভাইয়ের স্ত্রী এতে বাধা দেন। কথাকাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষককের গায়ে প্রচণ্ড আঘাত করেন ভাইয়ের স্ত্রী ও ভাতিজারা।

শিক্ষক মাটিতে লুটিয়ে পড়লে তাঁর বুকের ওপরও আঘাত করা হয়। এক পর্যায়ে ঐ শিক্ষকের গলা টিপে ধরা হয়। অবস্থার বেঘতিক দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা ছালাম ফকির বাদি হয়ে ৭ জনসহ অজ্ঞাত নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত কামাল হোসেন এক সন্তানের জনক ছিলেন।
ফুলপুর থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তাররা হলেন, জাকারয়িা (৩৫) মহিবুল্লাহ (১৮) ও তার মা (৫০)। পুলিশ জানায় এরা তিনজন এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।

এ বিষয়ে জানতে চাইলে থানা অফিসার ইন চার্জ মাহবুবুর রহমান বলেন, নিহত শিক্ষকের মরদেহ সূরতহাল রিপোর্ট করার পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ পাঠানো হবে।

ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

ফুলপুরে প্রধান শিক্ষককে হত্যা

Update Time : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪