শিরোনামঃ
ফুলপুরে প্রতিবন্ধীদের মাঝে ভাতা কার্ড বিতরণ
-
Reporter Name - Update Time : ০৬:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- ২১৭ Time View

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফুলপুরে প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।আজ (১৭ সেপ্টেম্বর) বুধবার পৌরসভায় কার্যালয়ে এ ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসনীম জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান,পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক এবং পৌর প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
Tag :
ফুলপুর
জনপ্রিয়















