ফুলপুরের বিভিন্ন ইউনিয়নে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের পথসভা
-
Reporter Name - Update Time : ০৩:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- ২১৪ Time View

ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার সমর্থনে বওলা ইউনিয়ন ৪ স্থানে পথসভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন- আপনাদের আপদে বিপদে সুখে-দুঃখে অতীতেও ছিলাম,আছি আর থাকবো ইনশাআল্লাহ।
জানুয়ারী ২তারিখ – মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় বওলা ইউনিয়নে সুতিয়াপাড়া, রামসোনা,সুতারপাড়া ও রাত ৮ টায় বওলায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দের উদ্যোগে বিশাল নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের ইউনিয়ন এ-র আহবায়ক সভাপতি কাজী নাসিমুল গণির সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রেখেছেন- বওলা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান এর যৌথ পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য, ওয়াড আওয়ামী লীগ সভাপতি এবং বওলা ইউনিয়ন ওয়ার্ড মহল্লার পাড়ার বিভিন্ন শ্রেণীপেশার আমজনতা।
ফুলপুর-তারাকান্দা,ময়মনসিংহ (১৪৭-২) আসন থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য,১ বার উপজেলা চেয়ারম্যান, ভাষা সৈনিক মরহুম ,বীর মুক্তিযোদ্ধা এম.শামছুল হক সাহেবের সুযোগ্য পুত্র,বিপুলভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বর্তমান সংসদ সদস্য, সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম পি, ফুলপুর তারাকান্দায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের (২০১৪-২০২৩) তথ্যচিত্র।
ফুলপুর উপজেলার উন্নয়নের চিত্র:
১। ফুলপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সের নতুন চারতলা ভবন ও আধুনিক উপজেলা পরিষদ হলরুম। ২। ফুলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তিনতলা ভবন। ৩। ফুলপুর উপজেলার একটি আধুনিক মৎস্য ভবনের শুভ উদ্ধোধন।৪। ফুলপুর উপজেলার প্রাণী সম্পদ অফিস।৫। ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুইটি তিনতলা ভবন। ৬। ফুলপুর পৌরসভা অত্যাধুনিক পৌর কমপ্লেক্সে।৭। ফুলপুর পৌরসভার 16টি রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন। ৮। উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি মডেল মসজিদ কাজ চলমান।৯। শেখ রাসেল মিনি স্টেডিয়াম কাজ সম্পন্ন।১০। ফুলপুর পৌরসভার আরো ১০টি রাস্তার কাজ প্রক্রিয়া দিন।১১। ফুলপুর মহিলা কলেজে নবনির্মিত ভবন, এবং আধুনিক ল্যাব এবং অন্যান্য বিষয়ে আধুনিকরণ।১২। শতভাগ বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী , মাতৃত্ব ভাতা , অন্যান্য ভাতা নিশ্চিতকরণ।১৩। উপজেলা আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের আবাসন নিশ্চিতকরণ।১৪। ফুলপুর ডিগ্রী কলেজ সরকারীকরন।১৫। ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০টি ১ কিমি করে টেন্ডার লাইভ কাজ সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও ১। ১নং ছনধরা ইউনিয়নের হোসেনপুর কমিউনিটি ক্লিনিক নির্মান ও উদ্ভোধন। ২। ১নং ছনধরা ইউনিয়নের হোসেনপুর কলেজে চারতলা বিশিষ্ট অত্যাধুনিক ফ্যাসিলিটিস ভবনের উদ্ভোধন।৩। ছনধরা বাজার হইতে ছয় মাইলের মোড় পর্যন্ত ২ কি.মি. রাস্তা।
৪। ছনধরা ইউনিয়নের বাইনজান ও বাইশ কাহনিয়ার ব্রীজ নির্মাণ।৫। ২নং রামভদ্রপুর ইউনিয়নের ভাইটকান্দি বাজার হতে মিচকীপাড়া বাজারগামী ১ কি.মি. রাস্তা । ৬ বাঘেধরা থেকে চরবাহাদুরপুর খামারবাড়ি পর্যন্ত রাস্তার ১ কি.মি. রাস্তা।৭। ২নং রামভদ্রপুর ও ৩নং ইউনিয়নের চরগোয়াডাঙ্গা বাজার হতে চরনিয়ামত, রামভদ্রপুর, চরবাহাদুরপুর, দ্বারাকপুর, রামনাথপুর, শ্যামপুর, জারুয়া, বাহাদুরপুর, দেউলা, ছোট চিলাগাই ১.২ কিলোমিটার রাস্তা নির্মাণ।
৮। ২নং রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজার হইতে সদরগামী ১ কি.মি. রাস্তা পাকা করণ। ৯। ২নং রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর ও শিংগীমারী সংযোগ রাস্তার দুইটি ব্রীজ নির্মাণ। ১০। ৩নং ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দি বাজারে ৮৫ লাখ টাকার উন্নয়নের কাজ সম্পন্ন।১১। ৩নং ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দি বাজারের দক্ষিণ থেকে অগ্রণী ব্যাংক সংলগ্ন বাইপাস রাস্তা পাকাকরণ ।১২। ৩নং ভাইটকান্দি ইউনিয়নের নারিকেলী বাজার সংলগ্ন রাংসা নদীর উপর ব্রীজ নির্মাণ।১৩। ভাইটকান্দি বাজার হতে সুতারকান্দি গামী ১ কি.মি. রাস্তা স্বলিং দ্বারা উন্নয়ন ।১৪। ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ে চার ইউনিয়নের এসএসসি পরীক্ষা কেন্দ্র নির্মাণ।১৫। ৪নং সিংহেশ্বর ইউনিয়নের চাঁনপুর থেকে বাড়িয়াখালী পযন্ত ২৯০০ মিটার রাস্তার কাজ।
১৬। ৪নং সিংহেশ্বর ইউনিয়নে ডোবারপাড় বাজার সংলগ্ন ব্রীজে নির্মাণ।১৭। ৪নং সিংহেশ্বর ইউনিয়নের কুটুরাকান্দা সংলগ্ন নদীর ব্রীজ নির্মাণ।১৮। ৪নং সিংহেশ্বর ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন ব্রীজ নির্মাণ।১৯। ৪নং সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর ও পলাশকান্দার মধ্যে দরমপুরী ব্রীজ নির্মাণ।২০। ৫নং ফুলপুর সদর ইউনিয়নের ফতেপুর বাজার হতে ফকির বাড়িগামী রাস্তার ব্রীজ নির্মাণ।২১। ৫নং ফুলপুর সদর ইউনিয়নের নাকানন্দা ব্রীজ হতে নাকাগাঁও গামী রাস্তার ব্রীজ নির্মাণ।২২। ৫নং ফুলপুর সদর ইউনিয়নের আলোকদী ও বনগাঁওয়ের সংযোগস্থলে ব্রীজ নির্মাণ।
৫নং ফুলপুর সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের। পরিশেষে মন্ত্রী তিনি বলেন আমার আরো কিছু কাজ বাকি আছে আমি আশা করি আপনারা আমাকে আবারও জয়যুক্ত করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।























