পাবিপ্রবি তে নির্মাণাধীন ছাত্রাবাসে কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে পড়ে ২ নির্মাণ শ্রমিক নিহত ॥ আহত ১
-
Reporter Name - Update Time : ০১:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- ১৮১ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ-
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১২ তলা ছাত্রাবাসে কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলো: চাপাইনবাবগঞ্জের চর বাসুদেবপুর বাগানপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে তুহিন (২৫), রাজশাহী জেলার গোদাগাড়ীর বিগ্রাম ঘন্টি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী (২৭) এবং আহত রবিউল আওয়াল চাপাইনবয়াবগঞ্জের পন্ডিতপাড়ার চরঅনুপনগর এলাকার নয়ন আলীর ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, শুক্রবার সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল ছাত্রাবাসের কাজ করার সময় রশি ছিঁড়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন মারা যায়, আর আহত দুই জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেক জন মারা যায়।
আঁখিনূর ইসলাম রেমন






















