নানা প্রতিবন্ধকতার পরেও জনরায়ে একজন সফল চেয়ারম্যান
-
Reporter Name - Update Time : ০২:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- ২৫৯ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
নিরঙ্কুশ জয়!! নানা প্রতিবন্ধকতা তারপরও জনরায়ে একজন সফল চেয়ারম্যান। বীর মুক্তিযোদ্ধা সন্তান একেএম আজহারুল ইসলাম সরকার৷ প্রতিটি মানুষের স্বপ্ন থাকে কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। এমনই একজন ব্যক্তি হচ্ছেন,ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৮ নং কামারিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সন্তান একেএম আজহারুল ইসলাম সরকার৷যিনি নির্বাচিত হবার কিছুদিনের মধ্যেই একজন জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জনগনের দায়িত্ব সঠিক ভাবে পালন সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার মধ্যমে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের সমন্বয়ে ইউপি উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন।দায়িত্ব গ্রহণের পর ইউনিয়নে বরাদ্দ আসা টিআর, কাবিখা, চল্লিশ দিনের কর্মসূচী, টিসিবি পণ্যের সুষ্ঠু বিতরণ, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি,১৫ টাকা কেজির চালের কার্ড, টিসিবি পণ্য এবং মাতৃত্বকালীন ভাতার কার্ডসহ যেকোনো ধরনের কার্ড করতে কোন সুবিধা ভোগীদের কার্ড সরবরাহে কোন ধরনের আর্থিক লেনদেন ছাড়াই স্বচ্ছ নিরপেক্ষ ভাবে বিতরণ করা হয়েছে। উপরোক্ত প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তিনি এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছেন।তাঁর উদার রাজনৈতিক নীতির কারনে ইউনিয়নের দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা পাচ্ছেন। ইউনিয়নের এক বাসিন্দা বলেন, একেএম আজহারুল ইসলাম সরকার নির্বাচিত হওয়ার আগে ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় প্রতিদিনই মাদক,জুয়ার আসর বসতো, কিন্তু তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে এসব অপরাধ কমে গেছে।আরেক বাসিন্দা বলেন, আমাদের সুখে-দু:খে চেয়ারম্যান কে সবসময়ই সহজেই পাশে পাওয়া যায়। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক ও নেতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি আরো বলেন, নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে অল্পদিনেই তিনি নিজেকে সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সব শ্রেনীর মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন।তিনি কামারিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মাত্র কিছু দিনের মাথায় তার প্রিয় ইউনিয়নকে উন্নয়নের মাস্টার প্ল্যানের আওতায় এনে ব্যাপক উন্নয়ন মূলক কর্মসূচি হাতে নিয়েছেন। দৃশ্যপট পরিবর্তন করেছেন ইউনিয়ন পরিষদের। মেধা,মনন, কর্ম প্রয়াস শ্রম ও ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজেকে গড়েছেন পরিশীলিতভাবে এক উজ্জ্বল অধ্যায়ে। এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন সফলও হয়েছেন। চেয়ারম্যান একেএম আজহারুল ইসলাম সরকার৷ তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অতি সম্প্রতি কিছু লোক আমার কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে যে কল্পকাহিনী প্রকাশিত করছে ,তাতে আমি খুবই মর্মাহত। তথ্যগুলো অসত্য ও বস্তুনিষ্ঠ নয়।বীর মুক্তিযোদ্ধা সন্তান একেএম আজহারুল ইসলাম সরকার মনে করেন যাদের ভোটে তিনি জনপ্রতিনিধি হয়েছেন তারাই তার এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা। কোন অপশক্তি এই উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে পারবেনা। এ ব্যাপারে তিনি ইউনিয়ন বাসী সকলের দোয়া ও সহযোগিতার আশাবাদ ব্যাক্ত করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।























