Hi

ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ১২৬ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ
শিক্ষার্থীদের মাঝে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ ভবনের দশম তলায় পরীক্ষার হলরুমে সচেতনতামূলক এই সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলমের সঞ্চালনায় মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমান, বিশেষ আলোচক হিসেবে ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো. আজিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “এই ড্রাগের পেছনে প্রচুর টাকা চলে যায়। একজন এডিক্টেড হয়ে গেলে সে এই পথ থেকে সহজেই বের হতে পারে না। এই প্রভাব তার নিজের, পরিবারের এমনি সমাজের উপর পরে। সমাজকে এই বার্ডেন নিয়ে চলতে হয়। সমাজের উন্নতির জন্য সেটা কখনো পজিটিভ হতে পারে না।

বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজনের সুযোগ করে দেওয়ায় উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করে মূখ্য আলোচকের বক্তব্যে ড. আশরাফুর রহমান বলেন, “আমি বলছি না এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকের সঙ্গে জড়িত। তবে শিশু মন বিচ্যুত হতে পারে৷ বয়োজ্যেষ্ঠদের উচিত সে বিষয়ে খেয়াল রাখা। কারণ আমরা একটি রক্তাক্ত পাটাতনের উপর দাঁড়িয়ে কথা বলছি। ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের ফসলকে যদি আমরা সামাজিক ও রাজনৈতিক ভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমরা জাতি হিসেবে পিছিয়ে যাবো। উল্লেখ্য, আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীদের মাদক সেবনের বিরুদ্ধে শপথ পাঠ করান ডিআইজি ড. আশরাফুর রহমান। এই আলোচনাসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা

Update Time : ১১:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪