নগরকান্দায় যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পৃথক পৃথক ভাবে পালন
-
Reporter Name - Update Time : ০৫:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- ১৬৯ Time View

ফরিদপুর প্রতিনিধি
যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি মাধ্যমে শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর (অবঃ) আতমা হালিম, নগরকান্দা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জামাল হোসেন মিয়া পর্যায় ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন নগরকান্দা উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ উপজেলা আওয়ামী লীগ, নগরকান্দা পৌরসভা,নগরকান্দা থানা,আওয়ামী যুবলীগ, আওয়ামী কৃষক লীগ,আওয়ামী ছাত্রলীগ,ও বিভিন্ন অঙ্গসংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলো।




















