Hi

ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর ৬ টি আসনে ৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

  • Reporter Name
  • Update Time : ০৩:১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • ১৪৬ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারি মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসন থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। এছাড়া দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের মতো নওগাঁর ছয়টি সংসদীয় আসন থেকে জাকের পার্টির প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তাঁরা হলেন, নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের মোহাম্মদ আলী, নওগাঁ-২ (ধামুইরহাট-পত্নীতলা) আসনের এস জে এম আর ফারুক, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের আলাল হোসেন, নওগাঁ-৪ মান্দা আসনের দেলোয়ার হোসেন (ডবলু) , নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের মশিউর রহমান ও নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের রবি রায়হান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক তাঁর প্রার্থীতা প্রত্যাহারের আবেদনে উল্লেখ করেছেন, তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছেন। প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করেননি। আর জাকের পার্টির ছয় প্রার্থীই তাঁদের প্রার্থীতা প্রত্যাহারের পৃথক আবেদনে উল্লেখ করেছেন, গণপ্রতিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৬ ধারা অনুযায়ী তাঁরা তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরাও প্রার্থীতা প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করেননি। জেলা প্রশাসক ও নওগাঁর ছয়টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মাওলা জানান, নওগাঁর ছয়টি সংসদীয় আসনে মোট ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটি থাকায় এদের মধ্যে ২২ জনের মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে দুইজন প্রার্থী তাঁদের প্রার্থীতা ফেরত পান। ৩৫ জন বৈধ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার (১৭ ডিসেম্বর) ছয়জন প্রার্থী তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এখন ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী থাকলো ২৮ জন। আগামীকাল সোমবার তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক সমাবেশ

নওগাঁর ৬ টি আসনে ৭ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

Update Time : ০৩:১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩