নওগাঁয় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
-
Reporter Name - Update Time : ০৩:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- ১৬৩ Time View

মাহবুবুজ্জামান সেতু, সিনিয়র স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা খড়ি বোঝায় গাড়িতে ধাক্কা লেগে সানোয়ার হোসেন নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন বলে জানা গেছে।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজী গোবিন্দপুর মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, নিহত সানোয়ার হোসেন (২৩) উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকগোপাল গ্রামের মহশিন আলীর ছেলে।
তিনি আরোও জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজী গোবিন্দপুর মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা খড়ি বোঝায় গাড়িতে ধাক্কা লেগে সানোয়ার হোসেন নামে এক মোটরসাইকেলের চালক আহত হন। এরপর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করিয়ে দেন। এরই এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে মারা যায় সে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোজাম্মেল হক কাজী বলেন, সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
















