শিরোনামঃ
-
Reporter Name - Update Time : ০৯:৪৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- ২১৭ Time View

ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহের ধোবাউড়ায় সরকার নির্ধারিত মুল্যের চেয়ে এমওপি সার বেশী দামে বিক্রির দায়ে সদর বাজারের মেসার্স আর এম ট্রেডার্স নামক সার পরিবেশক প্রতিষ্ঠান কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৫ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, এমওপি সারের সরকার নির্ধারিত মুল্য ৭৫০টাকা থাকলেও কৃষকের কাছে ১০৫০ টাকায় বিক্রি করে মেসার্স আর এম ট্রেডার্স নামক সার পরিবেশক। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধোবাউড়া বাজারের আর এম ট্রেডার্স নামক সার পরিবেশককে এ জরিমানা করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।
Tag :
জরিমানা















