ধোবাউড়ায় জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-
Reporter Name - Update Time : ০৫:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- ১৪৮ Time View

ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ: ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শ্রমিক লীগের উদ্যােগে ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১২ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কেটে জন্ম দিন পালন করা হয়।
আনন্দ র্যালী ও শোভাযাত্রা সহ নানা কর্মসুচির মধ্যে দিয়ে শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে ধোবাউড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগ।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শওওকত উছমান, যুগ্ন সাধারন সম্পাদক কামাল হোসেন খান, যুবলীগের আহ্বায়ক ডা, আসাদুজ্জামান আকন্দ সাগর, স্বেচ্ছাসেব লীগের সাবেক আহ্বায়ক আফতাব উদ্দিন বাবুল, ছামছুল আলম কাজল, শ্রমীকলীগের যুগ্ন আহ্বায়ক পিবলু মানখিন,যুগ্ন আহ্বায়ক মানিক মিয়া, কাজল মিয়া আনার ফকির ও হাবিব সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



























