Hi

ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধুমপাড়ায় ভুয়া কবিরাজ বাবুল শেখের প্রতারণার সাম্রাজ্য ফাঁস — ৭ বছর ধরে অসহায়দের সর্বনাশ

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১৯৮ Time View

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রামের ধুমপাড়া এলাকার সাগরপাড় রোডের পাশে একটি ছোট প্লাস্টিকের দোকান। সাধারণ ক্রেতার চোখে নিরীহ দোকান, কিন্তু এর আড়ালে চলছিল দীর্ঘদিনের ভয়ঙ্কর প্রতারণার ব্যবসা। ভুয়া কবিরাজ বাবুল শেখ সাত বছর ধরে অসহায় ও কুসংস্কারপ্রবণ মানুষের শারীরিক, মানসিক ও পারিবারিক সমস্যার সমাধানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। গোপন অভিযানে ধরা পড়ে অনুসন্ধানী সাংবাদিকদের গোপন অভিযানে হাতেনাতে ধরা পড়ে বাবুল শেখ। ক্যামেরায় ধরা পড়ে—রোগীর সামনে রহস্যময় গুঁড়া, পুরনো কাপড়, কোরআন শরীফের স্ট্যান্ড, মন্ত্র লেখা কাগজ ও নানা তাবিজ-কবচ নিয়ে ব্যস্ত তিনি। পাশে ছিলেন এক অসুস্থ রোগী, যিনি উন্নত চিকিৎসার পরিবর্তে এই ভুয়া কবিরাজের অন্ধ বিশ্বাসে আটকা পড়েছিলেন। সাত বছরের প্রতারণার গল্পে স্থানীয়দের অভিযোগ—গত সাত থেকে দশ বছরে বাবুল শেখের ফাঁদে অসংখ্য মানুষ পড়েছে। সংসারের অশান্তি, সন্তান না হওয়া, জন্ডিস, লিভার সমস্যা—এসব রোগের জন্য তিনি ‘যাদু-টোনা’ সমাধান দাবি করে প্রতিবার হাজার হাজার টাকা হাতাতেন। ভুক্তভোগীদের অনেকেই সামাজিক লজ্জা ও ভয়ের কারণে প্রকাশ্যে অভিযোগ করতে পারেননি। তবে গোপনে জানা গেছে, অনেক রোগীর অবস্থা আরও খারাপ হয়েছে এবং কেউ কেউ আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। ,সাংবাদিকদের দাবি,এত বছরের চক্র ভাঙার মতো কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে এখনো দেখা যায়নি। তবে অনুসন্ধানী সাংবাদিকরা সম্পূর্ণ ভিডিও, ছবি ও সাক্ষাৎকার সংগ্রহ করেছেন—যা প্রকাশ হলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। সাংবাদিক সমাজ বলছে—“এই ভুয়া কবিরাজরা শুধু মানুষের টাকা লুটছে না, বরং মানুষের জীবন, মানসিক শান্তি ও সামাজিক মর্যাদাও ধ্বংস করছে।” জনসচেতনতার আহ্বান,,ভুয়া কবিরাজ, ওঝা কিংবা তাবিজ-কবচ ব্যবসায়ীর ফাঁদে কখনো পড়বেন না। রোগের সঠিক চিকিৎসার জন্য নিবন্ধিত ডাক্তার ও আধুনিক চিকিৎসা পদ্ধতি বেছে নিন। কুসংস্কারের নামে অর্থ ও জীবন—দুটোই যেন ধ্বংস না হয়। প্রশাসনের প্রতি দাবি নিরিহ মানুষের,অবিলম্বে বাবুল শেখ ও তার মতো প্রতারকদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনুন, যাতে অন্যরা ভয় পায় এবং এ ধরনের কালোবাজারি বন্ধ হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকা উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ গাজীর শুভেচ্ছা

ধুমপাড়ায় ভুয়া কবিরাজ বাবুল শেখের প্রতারণার সাম্রাজ্য ফাঁস — ৭ বছর ধরে অসহায়দের সর্বনাশ

Update Time : ০৫:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫