Hi

ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে তিন পুলিশকে আহত করে আসামি ছিনতাইয়ের মুলহোতাসহ গ্রেফতার -০৩

  • Reporter Name
  • Update Time : ০১:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • ১৫৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ময়মনসিংহের ত্রিশালে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতারকালে তিন পুলিশকে আহত করে আসামি ছিনতাইয়ের ঘটনায় মুলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও ত্রিশাল থানা যৌথ চালিয়ে ভালুকার সিডস্টোর থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, হারুন মিয়া ও নাঈম। এছাড়াও পরোয়ানভুক্ত পলাতক আসামি বেদেনা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। ডিবির ওসি ফারুক হোসেন জানান, গত ১৭ মার্চ ত্রিশাল থানার এএসআই মোঃ ইসলাম হোসেন ও এএসআই গোলাম রসুল সংগীয় ফোর্সসহ ত্রিশাল থানার মামলা নং-০১, তারিখ-০৩/১০/২০২৩ ইং ধারা-৪৪৭/৩২৩/৫০৬ পিসি, রিসিভ নং-৪৫৯/২৪ প্রসেস নং-৫১১/২৪ এর জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী বেদেনা আক্তার (৫৯) স্বামী-মৃতঃ ফজলুল হক, সাং-শিমুলিয়া, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করেন। এ সময় পরোয়ানাভুক্ত আসামী বেদেনাকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করেন। ঐ আসামীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে আসামীর ছেলে হারুন মিয়া (৪০) ও মোঃ নাঈম (২৫) ঘরে থাকা ধারালো দা দিয়া পুলিশ সদস্যদের উপর এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে হারুন মিয়াকে গ্রেফতার করার জন্য থানা ও ডিবি পুলিশকে নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার মাছুম আহাম্মাদ ভুঞা। পুলিশ সুপারের নির্দেশে ত্রিশাল থানা পুলিশ ও ডিবি যৌথ অভিযান পরিচালনা করে মঙ্গলবার ভোর রাতে ভালুকার সিডষ্টোর এলাকা থেকে পুলিশ সদস্য আহতের ঘটনায় জড়িত আসামী হারুন মিয়া (৪৪), পিতা- মৃত ফজলুল হক, মাতা-বেদেনা খাতুন ও মোঃ নাঈম (২৫), পিতা- মৃত সুরহাব আলী এবং পরোয়ানাভুক্ত আসামী বেদেনা খাতুন (৫৯), স্বামী- মৃত ফজলুল হক, সর্ব সাং-ধানীখোলা শিমুলিয়া পাড়াকে গ্রেফতার করেন। তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ত্রিশালে তিন পুলিশকে আহত করে আসামি ছিনতাইয়ের মুলহোতাসহ গ্রেফতার -০৩

Update Time : ০১:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪