ত্রিশালে ‘অনির্বাণ’ সমাজসেবামূলক সংগঠনের নতুন কমিটি গঠন
-
Reporter Name - Update Time : ১১:০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- ১৪০ Time View

হাবিব হাসান,ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ‘অনির্বাণ’ সমাজসেবামূলক সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু রোহান কে সভাপতি ও আনন্দমোহন কলেজের শিক্ষার্থী গোলাম কিবরিয়া হৃদয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। স্থানীয় সাংসদ এবিএম আনিছুজ্জামান এর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে। কমিটি প্রকাশ পাবার পরপরই’অনির্বাণ’ সংগঠনের সদ্যসাবেক সভাপতি ফাহমিদ খলিল রাফিল ও সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন রিজন, নতুন কমিটির হাতে কার্যভার হস্তান্তর করে। সংগঠনটির সদ্যসাবেক সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদ খলিল রাফিল বলেন, মাননীয় সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান এর তত্তাবধানে অনির্বাণ সংগঠনটি চার বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। সেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে করোনা কালীন সময়ে মাস্ক বিতরণ ও সচেতনতা ক্যাম্পেইন, ধর্ষণবিরোধী ক্যাম্পেইন, শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার সামগ্রী বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্টকরণ, সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে অবস্থান, উপজেলা প্রশাসনের সাথে বিভিন্ন অনিয়মের ভ্রাম্যমাণ আদালতে যুক্ত হওয়া, রক্তদান কর্মসূচী, রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদি। আশা করি নতুন কমিটিতে যারা এসেছে তারা সংগঠনটির উন্নয়নে কাজ করবে ও বিভিন্ন সেবামূলক কাজে সামনে থেকে নেতৃত্ব দিবে। সদ্যসাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন রিজন বলেন, “করোনাকালীন সময় থেকে আমরা কাজ করছি, প্রতিবছর সাড়া ফেলানো বিভিন্ন ধরনের কর্মসূচীর সাথে এ সংগঠনটি যুক্ত ছিলো, সাবেক সাধারণ সম্পাদক হিসেবে এ সংগঠনটির নতুন নেতৃত্বের সাথে, সংগঠনটির সমৃদ্ধিতে সবসময় পাশে থাকবো আমি,নবীনদের জন্য রইলো শুভ কামনা। সদ্য সভাপতি আবু রোহান বলেন, এ সংগঠনটির কাজ ই সেবা মূলক। মানুষের কল্যানে কাজ করে যেতে চাই। সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হৃদয় বলেন,আপনারা সকলেই দোয়া করবেন, আমি যেন সংগঠনকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারি ও সকল শ্রেণির মানুষের বিপদে আপদে পাশে থাকতে পারি।























