Hi

ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাংগাইলের মধুপুরে “শহীদি মার্চ পালন”

  • Reporter Name
  • Update Time : ১০:১৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১৪৪ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাংগাইলের মধুপুর উপজেলায় ছাত্র -জনতার গণ অভ্যুত্থানের এক মাস পুর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদদের স্মরণে “শহীদি মার্চ” কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধুপুর শাখার সমন্বয়কদের উদ্যোগে এ “শহীদী মার্চ” কর্মসূচী পালন করা হয়।

সকাল এগারোটার দিকে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,মধুপুর আদর্শ দাখিল মাদ্রাসা, রাণী ভবানী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, মধুপির সরকারী ডিগ্রী কলেজ সহ উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ গ্রহণ করে।
শিক্ষার্থীরা মিছিল সহকারে মধুপুর বাসস্ট্যান্ডের নতুন ব্রীজের উপর জড়ো হতে থাকে। পরে মিছিলটি বাসস্ট্যান্ডের আনারস চত্বর হয়ে মধুপুর ডিগ্রী কলেজ পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনের নতুন ব্রিজে এসে মিছিল শেষ হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীগণ এবং কলেজ স্কুলের প্রতিনিধিগণ সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাতের মাধ্যমে “শহীদি মার্চ” কর্মসূচী সমাপ্ত ঘোষণা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

টাংগাইলের মধুপুরে “শহীদি মার্চ পালন”

Update Time : ১০:১৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪