জিএম কাদের ও মহাসচিব এর সাথে ফুলবাড়িয়া উপজেলা জাপার সৌজন্য সাক্ষাৎ
-
Reporter Name - Update Time : ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- ১৭৩ Time View

মোঃ আকাশ আহমেদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ-
জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর সাথে ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৪ অক্টোবর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে জাতীয় পার্টির একক প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের নেতৃত্বে ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নাজমুল হক সরকার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের স্যার ও জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দরা।























