Hi

ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জালাল উদ্দিন খাঁ জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩দিন ব্যাপী জালাল মেলা

  • Reporter Name
  • Update Time : ০১:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ১৪৯ Time View

আতিক, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার কেন্দুয়ায় উপমহাদেশের প্রখ্যাত মরমী বাউল সাধক, একুশে পদকপ্রাপ্ত আত্মসন্ধানী বাউল কবি জালাল উদ্দিন খাঁ’র ১৩০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ৩দিন ব্যাপী জালাল মেলার আয়োজন করা হয়েছে।বুধবার (২৪ এপ্রিল) বিকেলে কেন্দুয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রেসব্রিফিং করা হয়।এতে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এমদাদুল হক তালুকদার বক্তব্য রাখেন।এসময় তিনি বলেন, ২৫, ২৬,২৭ এপ্রিল এই তিন দিন ব্যাপী কেন্দুয়া জয়হরি স্পাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জালাল মেলা অনুষ্ঠিত হবে।তিনদিনের মেলার আয়োজনে দেশবরেণ্য লোকসংস্কৃতি গবেষকদের অংশগ্রহণে আলোচনা, জাতীয় ও স্থানীয় বাউল শিল্পীদের জালালগীতি পরিবেশনা, মঞ্চ নাটক, গ্রামীন মেলা ও পুতুল নাচের আয়োজন হতে যাচ্ছে।এছাড়াও, বর্ণিল এ আয়োজনকে স্মরণীয় করে রাখতে “ভাবতরঙ্গ” শিরোনামে একটি প্রকাশনা প্রকাশিত হতে যাচ্ছে।বর্ণাঢ্য এ জালাল মেলার যাবতীয় আয়োজনটিকেজাতীয় ও আন্তর্জাতিক ভাবে ছড়িয়ে দিতে সকল গণমাধ্যমকর্মীগণকে তাঁদের নিজ নিজ গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে দেশের লোকজ সংস্কৃতির প্রসার ও বিকাশের মূল্যবান অংশীদার হবার জন্য বিনীত অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন তিনি।প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক সহ বিভিন্ন সংবাদকর্মীবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত  

জালাল উদ্দিন খাঁ জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩দিন ব্যাপী জালাল মেলা

Update Time : ০১:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪