চাকুরিতে ৩০% কোটা পুনঃ বহালের দাবিতে ভালুকায় স্মারকলিপি প্রদান
-
Reporter Name - Update Time : ১১:৪০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- ২৪০ Time View

জিএম, ভালুকা প্রতিনিধি: চাকুরীতে মুক্তিযোদ্ধা ৩০% কোটা পূনঃ বহাল ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করে সরকার গঠনে মুক্তিযুদ্ধের ধারাকে অব্যাহত রাখার দাবীতে ভালুকায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর ওই স্মারকলিপি প্রদান করা হয়। ‘মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার’ ব্যানারে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভালুকা উপজেলা শাখার আয়োজনে ওই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন শিবলী, তসলিম উদ্দিন খান, কে বি এম আসাদুজ্জামান সানা, পৌর কমিটির সাধারণ সম্পাদক কে বি এম তারিকুজ্জামান মিষ্টি, হবিরবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান, কাচিনা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় মুক্তিযোদ্ধার সন্তাররা চাকুরীতে মুক্তিযোদ্ধা ৩০% কোটা পূনঃ বহাল ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করে সরকার গঠনে মুক্তিযুদ্ধের ধারাকে অব্যাহত রাখার দাবী জানান।














