Hi

ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ৪ জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • ১২৪ Time View

 ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার টিকরি বাজারের জামাল উদ্দিনের ছেলে মো. ডলার আলী (২২), কানসাট ইউনিয়নের গোপাল নগর এলাকার আব্দুল আলীমের ছেলে সাব্বির আহমেদ ওরফে সিফাত (২৫), শিবগঞ্জ উপজেলার হাউস নগর এলাকার আবুল কালাম আজাদের ছেলে আনোয়ার হোসেন (২৬) ও একই উপজেলার বাগবাড়ির এজাবুল হকের ছেলে দুলাল বাবু (২৭)। উদ্ধারকৃত মোটরসাইকেলের বিবরণ- ১২৫ সিসি কালো রং এর একটি বাজাজ ডিসকভার, ১০০ সিসি লাল রং এর বাজাজ সিটি, একটি ১২৫ সিসি নীল কালো রং এর স্ট্রাইকার, ১৫০ সিসি লাল রং এর এ্যাপাচি RTR ও ১০০ সিসি নীল কালো রং এর TVS মেট্রো। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, ৭ অক্টোবর শনিবার দিবাগত রাত হতে ৮ অক্টোবর রোববার বিকেল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয় শিবগঞ্জের বিভিন্ন স্থানে আমার তত্বাবধানে। ডিবি ওসি জানান, সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি বৃদ্ধি পাওয়ায় মোটরসাইকেল চুরি রোধ কল্পে জেলার পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশক্রমে এসআই মো. আসগর আলীর নেতৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ও অফিসার ফোর্স অভিযানটি পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা ও চোরাই মোটরসাইকেল ক্রেতাসহ ৪ জনকে আটক করা হয়। ওসি বাবুল উদ্দিন সরদার আরও জানান, আটককৃতদের তথ্যমতে ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিরা চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে মোটরসাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বর পরিবর্তন করে বিভিন্ন মানুষের কাছে কম দামে বিক্রি করে আসছিল বলে স্বীকার করে। ডিবি ওসি আরও জানান, আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের আটক করতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ৪ জন গ্রেফতার

Update Time : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩