Hi

ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের গোপন মশাল মিছিল ভেস্তে দিল পুলিশ: সাতজন আটক, নাশকতার মামলায় কারাগারে

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৬ Time View

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বড়পুল মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গোপন মশাল মিছিল ভেস্তে দিয়েছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক এ অভিযানে সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। পুলিশ জানায়, স্থানীয় যুবলীগ নেতা আসিফ মাহমুদের নেতৃত্বে প্রায় ২০-২৫ জন সরকারবিরোধী স্লোগান দিয়ে লাঠি, মশাল ও ইট-পাটকেল হাতে হঠাৎ করে মিছিল শুরু করে। তাদের তৎপরতায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং সাতজনকে আটক করে। বাকি সদস্যরা অন্ধকারে পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলো—১.মোঃ ইব্রাহীম খলিল তুষার (২৪) ২.আসিফ মাহবুব (২৪)৩.নয়ন শীল (২৩)৪.মোঃ সাগর (২৫)৫.জাহিদুল ইসলাম (২২) ৬.মাসুদ হাওলাদার (৩০) ৭.মইন উদ্দিন (৩০)। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আগুনে পোড়া পাঁচটি বাঁশের মশাল, ১১টি ইটের টুকরা, একটি ভিভো ও একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ওসি আফতাব উদ্দিন বলেন, “গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য। তারা সরকারবিরোধী নাশকতা ঘটানোর পরিকল্পনা করেছিল। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।” ঘটনার প্রেক্ষিতে বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা (নং-১২, তারিখ-১৬/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেফতার সাতজনকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয় এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশ তাদের রিমান্ডে নিতে আবেদন করেছে। এদিকে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের গোপন মশাল মিছিল ভেস্তে দিল পুলিশ: সাতজন আটক, নাশকতার মামলায় কারাগারে

Update Time : ০৫:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫