গোয়ালন্দে ব্যতিক্রমী উদ্যোগে কৃষান-কৃষানীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো “পার্টনার কংগ্রেস”
-
Reporter Name - Update Time : ০৪:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- ৯৭ Time View

শেখ মমিন: রাজবাড়ীর গোয়ালন্দে কৃষান- কৃষানীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী উপজেলা পরিষদের হলরুমে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসার মোঃ খোকন উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক, কৃষিবিদ গোলাম রাসূল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ফরিদপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার, মোঃ হাফিজ হাসান ও গোয়ালন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেরা আফরোজ সুবর্ণা। এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ জুলফিকার রহমান মিয়া, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠানে শতাধিক কিষান-কিষানী, সরকারী কর্মকর্তা, এনজিও কর্মী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা কৃষিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, উদ্যোক্তা সহায়তা ও বাজার সংযুক্তি নিশ্চিত করার কথা বলেন তারা। অংশগ্রহণকারী কয়েকজন জানান, এই কংগ্রেসের মাধ্যমে তারা ভবিষ্যতে আরও সুসংগঠিত ও আধুনিক কৃষিকাজে সম্পৃক্ত হওয়ার বাস্তব জ্ঞান ও প্রেরনা পেয়েছেন। বিশেষ অতিথি হাফিজ হাসান জানান, ফরিদপুর অঞ্চলে ইতোমধ্যে ২০০-এর বেশি ক্ষুদ্র উদ্যোক্তা তিনি বলেন, এটা কৃষকদের মাঝে খুব ভালো একটা পরামর্শ। প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক, কৃষিবিদ গোলাম রাসূল বলেন, আমাদের কৃষিকে পুষ্টিনির্ভর ও বাণিজ্যিকভাবে লাভজনক করতে হবে। এতে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি দেশের পুষ্টি সংকটও অনেকাংশে দূর হবে। তিনি জমিতে জৈব সারের ব্যবহারের গুরুত্ব তুলে ধরে ফসল উৎপাদনে এ সারের অধিক ব্যবহার সম্পর্কের সচেতন করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসার, মোঃ খোকন উজ্জামান বলেন, এই কর্মসূচি স্থানীয় কৃষকদের মাঝে আশার আলো জাগিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ ও প্রণোদনা পেয়েছেন কৃষক ও কৃষাণীরা। এসময় তিনি, কৃষকদের উদ্দ্যেশে বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শক মূলক আলোচনা করেন। কৃষি কাজের অনুপ্রেরণা জোগিয়ে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন























