Hi

ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে জমি দখলের পাঁয়তারায় থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ১২৪ Time View

গফরগাঁও ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারায় পল্টি ফার্ম নির্মানের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের নজরুল ইসলামের ছেলে আনছারুল ইসলামের সাথে একই এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে মুন্তাসির ও তার ভাইদের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। চাকরির সুবাদে আনছারুল ও তার ভাইবোনেরা বাড়িতে না থাকায় তাদের পৈত্রিক জমিতে অভিযুক্ত মুন্তাসির তার ভাইদের নিয়ে জোরপূর্বক পল্টি স্থাপনা নির্মাণ করে। এ ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আনছারুল ইসলাম স্থানীয় চেয়ারম্যানের দারস্থ হলে চেয়ারম্যান স্থানীয় ভাবে এটার মিমাংসা করে স্থাপনাটি ভেঙে ফেলার নির্দেশ দেন। স্থানীয় শালিশ বিচার অমান্য করে ঘটনার দিন বিবাদীগন আবার ও নির্মাণ কাজ শুরু করলে আনছারুলের পিতা নজরুল ইসলাম বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ মুনতাসির তার ভাইদেরকে দিয়ে বাড়ির গাছপালা কেটে দুই জায়গায় আগুন লাগিয়ে দেয়। পরে প্রতিবেশীর সহায়তা নিয়ে আগুন নিভাতে সক্ষম হলেও নজরুল ইসলাম কে মারধর করতে এগিয়ে গেলে পালিয়ে জীবন রক্ষা করতে সক্ষম হয়।এ ঘটনায় আনছারুল ইসলাম বাদী হয়ে মুনতাসির তার ভাই মুস্তাকিম ও আমির হামজাসহ চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে জানতে চাইলে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মহান মে দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন- মোঃ সবুজ গাজী

গফরগাঁওয়ে জমি দখলের পাঁয়তারায় থানায় অভিযোগ

Update Time : ০৫:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪