Hi

ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ১৯৩ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)

খুলনায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খুলনা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১৮ মে) বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শেখ আকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জয়দেব চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক আবু সাইয়েম।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ, আন্ত:ধর্মীয় সংলাপের পরিচালক ফাদার মিম্মো পিয়েতানজা, হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রশিক্ষক মেধস্ ব্যানার্জী।

উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন, শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জেম, আলেম, সাংবাদিক ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ট্রাস্টের নেতৃবৃন্দ।

কর্মশালায় অতিথিবৃন্দরা বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসবগুলো সুন্দর ও যথাযথভাবে পালন করতে পারে। ধর্মীয় সম্প্রীতির সুরক্ষায় সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হতে হবে।
অতিথিরা আরো বলেন, ধর্মীয় শিক্ষা মারামরি ও হানাহানি থেকে বিরত রেখে মানুষকে বিনয়ী হতে শেখায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল সম্প্রদায়ের মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা বিরাজ করায় বাংলাদেশের উন্নয়ন এগিয়ে চলেছে। ধর্মীয় সম্প্রীতি সুসংহত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

খুলনায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০২:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩