Hi

ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৪:২১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • ১৬৬ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) খুলনায় “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২২ অক্টোবর) সকালে শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা বিআরটিএ’র বিভাগীয় পরিচালক প্রকৌশলী মাসুদ আলম, খুলনা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার ইব্রাহীম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এস এম আল-বেরুনী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাদিকুল ইসলাম, বিআরটিসি’র ম্যানেজার রাজু মোল্যা, বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির, নিরাপদ সড়ক চাই এর মহানগর শাখার সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (সোনা) প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ। আলোচনা সভায় অতিথিরা বলেন, দুর্ঘটনারোধে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হলে চালক, পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। নিজে সচেতন না হলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না। আরও বলেন, সড়ক দুর্ঘটনায় দেশে দৈনিক গড়ে ১৩ জন মানুষ মৃত্যুবরণ করে। যা ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নেমে আসবে বলে আশা করা যায়। চালকরা আইন মেনে গাড়ি চালালে সড়কে দুর্ঘটনা কমানো সম্ভব। সড়ক নিরাপদ করতে সরকার ২০১৮ সালে নতুন আইন প্রণয়ন করেছে। এই আইন যথাযথভাবে সকলে মেনে চললে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে অতিথিরা মন্তব্য করেন। এছাড়াও জানানো হয় সড়ক দুর্ঘটনারোধে বিআরটিএ’র উদ্যোগে অক্টোবর মাসব্যাপী খুলনা মহানগরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Update Time : ০৪:২১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩