Hi

ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ১৫৮ Time View

শামীম আখতার (খুলনা) মাহে রমজান উপলক্ষে রনি ট্যুর এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মেহেদী হাসান রনির ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। সোমবার (৭ই রমজান) বাদ আসর উপজেলার বালিয়াডাঙ্গা মারকাজুল উমুল হাফিজিয়া মাদ্রাসা, মুলগ্রাম দারুল কোরান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কন্দর্পপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং তাদের সাথে বসে দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও ইফতার করেন। রনি ট্যুর এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী মেহেদী হাসান রনি বলেন, মাহে রমজান উপলক্ষে আশেপাশের বিভিন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার করানোর আমার খুবই ইচ্ছা ছিল। সেজন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। এতিম ও শিশু শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। শিশু বাচ্চারা ইফতার পেয়ে খুবই খুশি হয়েছেন। আগামীতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান ও সম্পদশালী মানুষগুলোর প্রতি সবিনয়ে অনুরোধ রইলো মানবতার হাতটি বাড়িয়ে এতিম গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সিদ্দিকুর রহমান, বোরহানুল ইসলাম, রবিউল ইসলাম, রায়হান গাজী, আশিকুজ্জামান বাধন, মোহামিন হাসান হৃদয় প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

কেশবপুরে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

Update Time : ০২:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪