Hi

ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পাঁজিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন

  • Reporter Name
  • Update Time : ০৫:০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • ২০৮ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সোমবার (১৯ জুন) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে পাঁজিয়া ইউনিয়ন ৬-৫ গোলের ব্যবধানে হাসানপুর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু।
উক্ত খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আতিয়ার রহমান, সহকারী রেফারি ছিলেন হাদিউজ্জামান, শওকত হোসেন এবং চতুর্থ রেফারি ছিলেন রাজু আহম্মেদ এবং ম্যাচ কমিশনার ছিলেন নূরুল ইসলাম খান।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন রেজাউল ইসলাম ও হাফিজুর রহমান।

পাঁজিয়া ও হাসানপুর ইউনিয়নের অনুষ্ঠিত ফাইনাল খেলা নির্দিষ্ট সময়ের মধ্যে ১-১ গোলের ব্যবধানে ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারে পাঁজিয়া ইউনিয়ন ৬-৫ গোলের ব্যবধানে হাসানপুর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ দলের ১ নম্বর জার্সি পরিহিত গোলরক্ষক শুভ দ্বীপকে যশোর হোটেল জাবের ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার এবং বিজয়ী হাসানপুর ইউনিয়ন ফুটবল একাদশ দলের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সৈকতকে ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ফুটবল খেলা উপভোগ করতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শুধু তাই নয়! খেলা উপভোগ করতে পৌর ভবনের ছাদে, উপজেলা জামে মসজিদের ছাদে, কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ছাদসহ বিভিন্ন বাসা বাড়ির ছাদে বসে দর্শকদের খেলা উপভোগ করতে দেখা গেছে। তবে, খেলা উপভোগ করতে আসা হাজার হাজার দর্শকের সমাগম ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে কোন প্রকার অপ্রতিকার ঘটনা ঘটেনি। হাজার-হাজার দর্শক মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করতে পেরে ফুটবল প্রেমীদের অনেকেই উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র, সহকারী উপজেলা প্রোগ্রামার আব্দুস সামাদ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম-সম্পাদক এনামুল হাসান নাঈম, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দীক টিটো, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা প্রমূখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পাঁজিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন

Update Time : ০৫:০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩