শিরোনামঃ
কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূর আত্মহত্যা
-
Reporter Name - Update Time : ০৪:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- ১৫৬ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের
কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে পাপিয়া সুলতানা (৩৫) নামে এক গৃহবধূ রান্নাঘরের আড়ার সহিত গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। গত সোমবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার রঘুরামপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অপমৃত্যু মামলা নং-৪৯।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, গৃহবধূর আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Tag :
আত্নহত্যা













