এপেক্স ক্লাব অব ভালুকার ২য় পালাবদল অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১১:৩৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- ১৫৫ Time View

ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় এপেক্স ক্লাব অব ভালুকা এর ২য় পালাবদন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ১৫ মে হবিরবাড়ী গ্রীন অরণ্য পার্ক এন্ড রিসোর্টে সন্ধ্যায় এপেক্স ক্লাব অব ভালুকা এর ২য় পালাবদল অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পালাবদল অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত করা হয় প্রথম পর্বের ফাউন্ডার প্রেসিডেন্ট ও পালাবদল অনুষ্ঠানের চেয়ারম্যান এপেক্সিয়ান মো. মোকছেদুর রহমান মামুন অনুষ্ঠানটি শুরু করেন এবং দ্বিতীয় অধিবেশন পযন্তর্ চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে জেলা গর্ভনর—১ এপেক্সিয়ান এএফএম এনামুল হক মামুন চেয়াম্যান হিসাবে অনুষ্ঠান পরিচালনা করেন এবং ২০২৪ সালের ক্লাব রিপোর্ট উপস্থানের জন্য ২০২৪ বর্ষের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডা.মো.রেজাউল করিম অপুর মাধ্যমে অনুষ্ঠানে উপস্থাপন করেন। গঠন তন্ত্র অনুযায়ী ২০২৫ বর্ষে এপেক্সিয়ান ডা.মো.রেজাউল করিম অপুকে প্রেসিডেন্ট ও এপেক্সিয়ান মো.মুশিদুল আলমকে সেক্রেটারী এন্ড ডিনার নোটিশ ইডিটর হিসেবে বোর্ড ঘোষনা করেন। পরবতীর্ বোর্ডকে পরিচয় করিয়ে দেন ২০২৫ বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডা.মো.রেজাউল করিম অপু এবং জেলা গর্ভরনর—১ বর্তমান বোর্ডের ১১জনকে এপেক্স শপদ বাক্য পাঠ করান।
এপেক্সিয়ান ডা.মো.রেজাউল করিম অপু শুভেচ্ছা বক্তে্যবের মাধ্যমে তৃতীয় অধিবেশনের চেয়ারম্যান হিসাবে আসন গ্রহন করেন এবং আগত সকল অতিথিদের মাঝে উপহার তুলে দেন।
এসময় পালাবদল অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের প্রেসিডেন্ট এপে.মনিরুল ইসলাম ভূঁইয়া, লাইফ গর্ভনর এপে.ডা.মজিবুর রহমান,এনইডি এপে. মো. মাঈন উদ্দিন সোহাগ, এনইডি ওলিউল্লাহ রিপন, জেলা গর্ভনর—৫ এপে. এম হারুন অর রশিদ রিংকু, জেলা গর্ভনর—৮ এপে. শাখাওয়াত সোহেল ও বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারী প্রমূখ্য। অনুষ্ঠান শেষে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ২০২৪ খ্রি. এপেক্সিয়ান এআরএম শামছুর রহমানকে নিবার্চন কমিশনার , এপেক্সিয়ান আফম আফজাল হাসন ও এপেক্সিয়ান আসাদুজ্জামান সুমনকে সহ নিবার্চন কমিশনার ২০২৫ বর্ষে এপেক্সের গঠনতন্ত্র নিবার্চন পরিচালনা করেন।























