এপেক্স ইন্টারন্যাশনালের ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
-
Reporter Name - Update Time : ০৭:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- ২১৪ Time View

ভালুকা (ময়মনসিংহ), প্রতিনিধিঃ সামাজিক ও সেবামূলক সংগঠন এপেক্স ইন্টারন্যাশনাল-এর ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এপেক্স ক্লাব অব ভালুকার আয়োজনে সোমবার (১০ মার্চ) বিকালে ভালুকা পৌরসভার ডক্টরস ক্যাফেতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম মনিরুল ইসলাম ভূঁইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন এন অ্যাকশন ডিরেক্টর এপেক্সিয়ান মইন উদ্দিন সোহাগ, জেলা গভর্নর (১) এপেক্সিয়ান এএফএম এনামুল হক মামুন, জেলা গভর্নর (২) এপেক্সিয়ান এটিএম কামরুজ্জামান অপূ, এনইএস এপেক্সিয়ান শরিফ বাবু, চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর এপেক্সিয়ান মনোয়ার হোসেন তৌফিক, চিফ আইটি কো-অর্ডিনেটর এপেক্সিয়ান ইকবাল হোসেন।
এছাড়া এপেক্স ক্লাব অব ভালুকার প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডা. মো. রেজাউল করিম অপু, সেক্রেটারি ও ডিএনই এপেক্সিয়ান মো. মুশিদুল আলম, এপেক্সিয়ান এআরএম শামছুর রহমান, এপেক্সিয়ান আফম আফজাল হাসান, এপেক্সিয়ান মোস্তুফা কামাল শিব্বির, এপেক্সিয়ান রিয়াদ আমান, এপেক্সিয়ান সাদিমুল হক বাবু, এপেক্সিয়ান আহসান উদ্দিন বাবু, এপেক্সিয়ান কামরুজ্জামান খান সোয়েব, এপেক্সিয়ান শরিফুল ইসলাম শরিফ, এপেক্সিয়ান মাহাবুব, এপেক্সিয়ান রুস্তম আলী, এপেক্সিয়ান মোর্শেদ রানা, এপেক্সিয়ান সামি আল মামুন তানিম প্রমুখ্য।
এপেক্সিয়ান মো. আসাদুজ্জামান সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা এপেক্স ইন্টারন্যাশনালের সেবামূলক কার্যক্রম ও সমাজে এর ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন। একইসঙ্গে ভবিষ্যতে আরও কার্যকর ও সম্প্রসারিত সেবামূলক উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও ইফাতারের আয়োজন করা হয়।























