Hi

ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমার দেশ’ পত্রিকার জহিরের বিরুদ্ধে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ❞

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৩০ Time View

 বিশেষ প্রতিনিধিঃ সীতাকুণ্ডে একের পর এক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার, অর্থ আদায়ের কৌশল এবং এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ‘আমার দেশ’ পত্রিকার অনলাইন প্রতিনিধি জহিরুল ইসলাম জহিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও প্রতিনিধিত্ব বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভাটিয়ারীবাসী। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাটিয়ারী কদমরসুল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নূরুল আলম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, “২০ জুলাই ‘আমার দেশ’ অনলাইনে ‘আওয়ামী লীগ নেতাদেরকে ব্যবসা দিচ্ছে’ শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়, যেখানে আমাকে—নূরুল আলমকে—অভিযোগকারী হিসেবে তুলে ধরা হয়েছে। অথচ এই হলুদ সাংবাদিকের সঙ্গে গত ১০ বছরেও আমার কোনো দেখা বা কথা হয়নি।” নূরুল আলম বলেন, “এই সাংবাদিক ইতিপূর্বেও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে একাধিক ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি ছড়িয়েছে। এসব প্রতিবেদনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি ও এলাকায় উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা করেছেন, তিনি আরও দাবি করেন, “জহির একসময় আওয়ামী লীগের শাসনামলে অবৈধ সুবিধা নিয়ে উপজেলা চেয়ারম্যান ও তৎকালীন সংসদ সদস্য মামুনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সেই সুবিধা নিয়ে সীতাকুণ্ডে চারতলা ভবন নির্মাণ করেছেন তিনি। আজ আবার বিএনপির ঘরে ঢুকে একইভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।” সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জহির কেবল রাজনৈতিক অঙ্গন নয়, বরং সাংবাদিকদের মধ্যেও বিভাজন তৈরি করে এসেছে। তার অপসাংবাদিকতা বন্ধে ইতোমধ্যে তাকে এবং পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ‘আমার দেশ’ পত্রিকা থেকে তাকে স্থায়ীভাবে অপসারণ ও একজন প্রকৃত সৎ সাংবাদিক নিয়োগের দাবিও জানান বক্তারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী, মোঃ নবী, মোঃ ইউছুফ, মোঃ মোরশেদ, মোঃ তারেক, মোঃ ইসলাম, জানে আলম জুনু, মোঃ হোছেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও রাজনীতিবিদরা। “জহিরুল ইসলামের মন্তব্য জানার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে/তাহার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আমার দেশ’ পত্রিকার জহিরের বিরুদ্ধে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ❞

Update Time : ০৪:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫