Hi

ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক ও টেকসই নগরী বিনির্মাণে কাজ করছি বললেন মেয়র টিটু

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • ১৬৫ Time View

 গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ আজ (০৯ অক্টোবর) সোমবার বিকেল ৪ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডে প্রায় পৌনে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য একটি সড়কের কাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। জয়বাংলা বাজার থেকে জিন্না মিয়ার বাড়ি পর্যন্ত এ সড়কের মোট দৈর্ঘ্য ২২০০ মিটার। উদ্বোধনকালে মেয়র বলেন, নগরীর সকল ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সড়ক ও ড্রেনেজ অবকাঠামো নির্মাণ এবং সড়ক আলোকিতকরণের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়ন করা হচ্ছে। করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। সকল বাধাকে অতিক্রম করে আমরা একটি আধুনিক ও টেকসই নগরী বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি। উদ্বোধনকালে ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি , তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল হক, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আধুনিক ও টেকসই নগরী বিনির্মাণে কাজ করছি বললেন মেয়র টিটু

Update Time : ০৩:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩