আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ভুইয়া গ্রেফতার
-
Reporter Name - Update Time : ১২:২৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- ২১৯ Time View

আতিক – কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : –
নেত্রকোনা কেন্দুয়া উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূঁইয়াকে ময়মনসিংহের গ্রেফতার হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি কামরুল হাসান ভূঁইয়াকে সন্ধ্যায় ময়মনসিংহে র্যাব-১৪ গ্রেফতার করে।
ঘটনার সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ময়মনসিংহের একটি পার্কে আড্ডা দিচ্ছিলেন কামরুল হাসান ভূইয়া, দলপার বর্তমান চেয়ারম্যান মোঃ শাহীন আলম এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ। বিকেলে গোয়েন্দা পুলিশ তাদের গতিবিধি নজরে রেখে কাজ করলেও গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে শাহীন ও তোফায়েল গোপনীয়তা ভাবে চলে যায় কিন্তু কামরুল হাসান ভূঁইয়া পালাতে পারেননি। কামরুল হাসানের বিরুদ্ধে একাধিক বিস্ফোরণ আইনের মামলায় রয়েছে । মামলা মধ্যে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এজাহারে উল্লেখযোগ্য।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, কামরুল হাসান ভূইয়াকে নেত্রকোনা সদর থানায় নেওয়া হয়েছে এবং আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কামরুল হাসান ভূঁইয়া তিনি কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা ছাত্রলীগে তিনবারের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া বাজার কমিটির ১৩ বছর যাব্য সাবেক সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন।















