Hi

ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীলীগ আবার কোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে–মোতাহার হোসেন

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ১৬১ Time View

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি

আওয়ামীলীগের কেউ ত্রান বা কোন দিবসকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় ফুলপুর বাসস্ট্যান্ডে ঘাস ফড়িং রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মোতাহার হোসেন তালুকদার বলেন, ফুলপুরে মামলার আসামী আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুড়ে বেড়ালেও পুলিশ গ্রেফতার করছেনা। বুধবার আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতা একত্রিত হয়ে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছে। সেখানে হত্যাসহ অন্য মামলার আসামীও ছিলো। আসামীরা কেন এবং কিভাবে প্রকাশ্যে ঘুরাঘুরি করছে তা সাংবাদিকদের মাধ্যমে ফুলপুর থানার ওসি’র কাছে প্রশ্ন রাখেন বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার। আওয়ামী লীগের নামধারী নেতার বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা সহ্য করা হবেনা উল্লেখ করে অবিলম্বে পতিত সৈরাচার হাসিনার দোসরদের গ্রেফতার করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদাত্ত আহবান জানান মোতাহার হোসেন তালুকদার।
সাংবাদিক সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, জেলা কৃষকদল নেতা ওয়াজেদুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে  তার মায়ের  কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার 

আওয়ামীলীগ আবার কোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে–মোতাহার হোসেন

Update Time : ০৫:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪