অবৈধ নির্বাচন বর্জন ও জনমত তৈরির লক্ষ্যে শাজাহানপুরে নয়টি ইউনিয়ন বিএনপি’র লিফলেট বিতরণ
-
Reporter Name - Update Time : ০৫:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- ২৯০ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে অবৈধ নির্বাচন বর্জন ও জনমত তৈরির লক্ষ্যে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে সারা দেশের ন্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার
নয়টি ইউনিয়ন বিএনপি, উপজেলা মহিলাদল ও অংগ সংগঠনের লিফলেট বিতরন করা হয়েছে ।এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে আমরুল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে লিফলেট বিতরণ অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকা সহ উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলটির নেতা কর্মীরা ।
লিফলেট বিতরণ কর্মসুচীতে উপস্হিত ছিলেন নয়টি ইউনিয়ন বিএনপির বিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় নেতাকর্মীরা বলেন, জনগণ এ ধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা আরো বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে বলেও জানান তারা ।
তাই অবিলম্বে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার ও অবৈধ ঘোষিত তফসিল বাতিলের দাবি জানান তারা ।
















