Hi

ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫৯ বিজিবির অভিযানে সীমান্তে বিদেশী পিস্তল-গুলি সহ ১ জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ১৬৫ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলিসহ মাহাবুব আলী নামে একজনকে আটক করেছে ৫৯ বিজিবি। বুধবার দুপুরে প্রেস ব্রিফিং এসব তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এসময় তিনি বলেন,গত ১১ মাসে এ নিয়ে ১৩ টি দেশী বিদেশী পিস্তল, ৮০ রাউন্ড গুলি ও ১০ জনকে সীমান্তে অভিযান চালিয়ে আটক করেছে বিজিবি। নির্বাচনকে সামনে রেখে সীমান্ত পেরিয়ে অস্ত্র গুলি, গানপাউডার আসতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। প্রেস ব্রিফিং এ গোলাম কিবরিয়া অভিযানের বিষয়ে বলেন তেলকুপি সীমান্তের ভোলামারি এলাকায় মঙ্গলবার রাতে টহল দল সন্দেহ হলে আটক হওয়া মাহাবুব আলীকে চ্যালেঞ্জ করে,পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর আটককৃত আসামীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

৫৯ বিজিবির অভিযানে সীমান্তে বিদেশী পিস্তল-গুলি সহ ১ জন গ্রেফতার

Update Time : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩