শিরোনামঃ
২০ কোটি টাকার সড়ক ও ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন করলেন -মসিক মেয়র ইকরামুল হক টিটু
-
Reporter Name - Update Time : ০২:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- ২৭৪ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ মঙ্গলবার (২৬ জুলাই ২০২২) তারিখ বিকেল ৫ টায় ৭ ও ৮ নং ওয়ার্ডে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন সড়ক ও ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
জানা গেছে, ময়মনসিংহ সিটির সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন ও নাগরিক সেবার উন্নয়ন প্রকল্পের আওতায় এ সময় মেয়র ৪৩০ মিটার আরসিসি পাইপ ড্রেন, ১১৪৭ মিটার বিসি রোড, ৫৮২ মিটার আরসিসি রোড, ৬ কিলোমিটার আরসিসি ড্রেন এবং ৫২ মিটার সিসি রোড উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, সহকারী প্রকৌশলী আজহারুল হক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :
উদ্বোধন


















