শ্রীপুরে আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০২:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- ১৫৩ Time View

মোঃ সাকিব খান শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে প্রতিবছরের ন্যায় যুবকদের সামাজিক সংগঠন আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে থাকা হাফেজ মো. সাকিবুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মো. আকিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাকসুদুল ইসলাম, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের মিরপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী জোয়ার্দার তাবেদুন নবী শলক, জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. ফজলুল হক, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্ল্যা ফয়জুর রহমান লাভু, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, মুফতি আরাফাত, পাওয়ার লিংক ইলেক্ট্রনিক এর ম্যানেজিং পার্টানার মো. শাহিদুল ইসলাম, মুফতি আবু সাঈদ খলিল, বিশিষ্ট সমাজসেবক শাহনেওয়াজ প্রমুখ।‘আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশন’ দ্বায়িত্বে থাকা হাফেজ মো. সাকিবুল ইসলাম জানান, ইসলামিক জ্ঞান অর্জনে মুসলিম বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনাল পর্বের জন্য ৬০ জনকে নির্বাচিত করা হয়। ফাইনাল পর্বে অংশগ্রহণকারী প্রতিযোগিদের মেধা মূল্যায়ন করা হয় নির্দিষ্ট নাম্বারের ভিত্তিতে। ফলে একের অধিক প্রতিযোগি একই স্থান অর্জন করে পুরস্কার লাভের সুযোগ পেয়েছে।























