Hi

ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে দুর্ঘটনায় নাতি মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় নানীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ১৪৯ Time View

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় ট্রাক চাপায় নিহত শিশু তাকরিম (২) মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আহত নানী সুন্দরী বেগম। বুধবার ৪ ডিসেম্বর সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সুন্দরী বেগম নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধুকুড়িয়া পশ্চিমপাড়া (ছত্রকোনা) এলাকার মৃত কফিল উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার ৩ ডিসেম্বর সন্ধার দিকে তাকরিম রাস্তার পাশে তার নানীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দৌড়ে রাস্তা পার হতে গেলে নালিতাবাড়ী থেকে শেরপুরগামী পণ্যবাহী একটি ট্রাকের চাপায় সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় নাতিকে রক্ষা করতে গিয়ে নানী সুন্দরী বেগম গুরুতর আহত হন। পরে তাকে নকলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ড্রাইভার পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

শেরপুরে দুর্ঘটনায় নাতি মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় নানীর মৃত্যু

Update Time : ০৩:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪