শিরোনামঃ
শেরপুরে গলায় ফাঁস দিয়ে অনার্স পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা
-
Reporter Name - Update Time : ০৫:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- ১৭৬ Time View

মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার শেরপুর পৌরশহরে গলায় ফাঁস দিয়ে অনার্স পড়ুয়া ছাত্রী সুপ্তি দত্ত (২২) আত্মহত্যা করেছে।
রবিবার (২১ মে) রাতে শেরপুর পৌরশহরের জগন্নাথপাড়ায় তার বাবার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুপ্তিদত্ত জগন্নাথপাড়ার সুনিল দত্তের মেয়ে এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে অনার্সে অধ্যয়নরত বলে জানা গেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। সম্ভবত পারিবারিক কলহের জের ধরেই সে আত্মহত্যা করেছে ।
Tag :
আত্নহত্যা
জনপ্রিয়

















