Hi

ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় লম্পট গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:৪৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ১৮১ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে ২য় শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় আকবর আলী (৫৫) নামের এক লম্পট কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আকবর আলী খরনা ইউনিয়নের বনভেটি গ্রামে বাড়ি হলেও বর্তমানে তিনি গোহাইল ইউনিয়নের মাসিন্দা গ্রামে বসবাস করে।
জানা গেছে, গত ৭জুলাই রবিবার বিকেল ৫টার দিকে গোহাইল ইউনিয়নের মাসিন্দা গ্রামে বাড়ির আঙ্গিনায় একা খেলাধুলা করছিল ৭ বছরের একটি কন্যাশিশু। মেয়েটিকে একা দেখে তাকে ফুঁসলিয়ে পাশেই খড়ের পালার আড়ালে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে পঞ্চাশোর্ধ লম্পট আকবর আলী।
এ সময় ওই মেয়েটি চিৎকার শুরু করলে লম্পট আকবর আলী পালিয়ে যায়। পরে মেয়ের বাবা থানায় গিয়ে ধর্ষন চেষ্টার মামলা করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম লম্পট আকবর আলী কে গ্রেফতার ও ধর্ষণের চেষ্টার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শাজাহানপুরে ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় লম্পট গ্রেফতার

Update Time : ১০:৪৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪