শিরোনামঃ
শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০১:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- ২২৫ Time View

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ জুম্মা উপজেলা বিএনপির আয়োজনে দুবলাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,সাংগাঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল প্রমুখ ।
নামাজ শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।
Tag :
মিল্লাত মাহফিল
জনপ্রিয়



























