রামগড় উপজেলায় নৌকার প্রচারণায় ব্যস্ত বর্তমান এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরা
-
Reporter Name - Update Time : ০৪:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- ১৫১ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি প্রতিনিধি :::
ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনে টানা তিন মেয়াদে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প নাই, একসময়ে পিছিয়ে থাকা খাগড়াছড়ি জেলা আজ সমৃদ্ধের পথে। আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে খাগড়াছড়ির শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটন খাতে আমুল পরিবর্তন এসেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ির জনগণ নৌকা মার্কায় ভোট দিবেন।২৩/১২/২০২৩ ইং শনিবার খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসংযোগ ও উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি উপজেলার থলি বাড়ি ও নাকাপা,লামকুপাড়া, থলিপাড়া, লাম্পুপাড়া,বড় পিলাক ও রামগড় বাজারসহবিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।
নির্বাচনী মাঠে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতা কল্যাণ মিত্র বড়ুয়া,নির্মলেন্দু চৌধুরী,মংক্যচিং চৌধুরী,চাইথো অং মারমা,,এড.আশুতোষ চাকমা,এমএ জব্বার,দিদারুল আলম দিদার,নিলোৎপল খীসা,খোকনেশ্বর ত্রিপুরা, শতরুপা চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রইসাঞো চৌধুরী,সাধারণ সম্পাদক শাহিনা আক্তার,জনসংযোগ ও উঠান বৈঠকে সভাপতিত্ব করেন -রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি -মোস্তফা হোসেন, উপস্থিত ছিলেন – রামগড় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



























