রংপুর সদর উপজেলার আয়োজনে মতবিনিময় সভা, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতারণ
-
Reporter Name - Update Time : ০৪:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- ১৫০ Time View

এএস নুসরাত জাহান খুশি, রংপুর ব্যুরো
রংপুর সদর উপজেলার আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে ২৮ শে ফেব্রুয়ারী (মঙ্গলবার) বেলা ১২:৩০ ঘটিকায় রংপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে রংপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব, ড. চিত্রলেখা নাজনীন মতবিনিময় করেন।
উক্ত মতবিনিময় সভায় রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মোছাঃ নুর নাহার বেগমের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব, ড. চিত্রলেখা নাজনীন, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, নাছিমা জামান ববি, রংপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদার রহমান মিলন, বাংলাদেশ আওয়ামী লীগ সদর উপজেলার শাখার সভাপতি জনাব, মোঃ হুমায়ন কবির, রংপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা জনাব, মোঃ আবুল কাশেম, চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, মোঃ আমিনুর রহমন, রংপুর সদর উপজেলার ভুমি কর্মকর্তা জনাব, মোঃ শহীদ ইমরুল, রংপুর সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব, মোঃ সাজেদুুর রহমান, রংপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব,
সুশান্ত কুমার সরকার।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর সদর উপজেলার সভাপতি মোঃ মহিউদ্দিন মুখদুমী সহ রংপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতি্ক ব্যাক্তিবর্গ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় শেষে রংপুর সদর উপজেলার গরীব মেধাবি শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক বিদ্যালয় পযার্যে ৭৫ জন, মাধ্যমমিক বিদ্যালয়ের ৫০ জন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০ জন এবং ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

















