Hi

ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১০:৪৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • ২১৯ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

এডিস মশা নিয়ন্ত্রণে পরিচালিত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (১০ অক্টোবর ২০২২) তারিখ বেলা ১২ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।

অভিযান পরিচালনাকালে উপস্থিত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান, ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বছরের এই সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়, তাই সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ সময় এডিস মশা প্রতিরোধে সচেতনতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় আগামী ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী , আরমান মীর

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

Update Time : ১০:৪৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২