শিরোনামঃ
মুক্তাগাছায় আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে খাস জমি পরিদর্শন করেন -ডিসি এনামুল হক
-
Reporter Name - Update Time : ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- ১৯০ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ রবিবার (২৪ জুলাই ২০২২) তারিখ বিকাল ৪.০০ ঘটিকায় জেলা প্রশাসক, ময়মনসিংহ,জনাব মোহাম্মদ এনামুল হক মুক্তাগাছা উপজেলার আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে খাস জমি নির্বাচনের উদ্দশ্যে বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এ সময়ে কুমারগাতা ইউনিয়নের ছত্রাশিয়া, সাতাশিয়া ও খোকশিয়া মৌজার বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তাসলিমা মোস্তারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, আবদুল্লাহ আল মনসুর, উপজেলা নির্বাহী অফিসার, মুক্তাগাছা, মো: এরশাদুল আহমেদ, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
Tag :
পরিদর্শন
জনপ্রিয়
















