মান্দা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্টিত
-
Reporter Name - Update Time : ০২:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- ২২৩ Time View

নিজস্ব প্রতিনিধি:
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও কৃষক বাঁচলে দেশ বাঁচবে” স্লোগানকে সামনে রেখে মান্দা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা ২০২২ইং অনুষ্ঠিত হয়। আজ বেলা ১১টায় মান্দা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল ওহাব হিরার সভাপতিত্বে যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী ও সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল ওয়াহাব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন মন্ডল, সভাপতি মান্দা উপজেলা আওয়ামীলীগ। সুজা উদদৌলা বিল্পব, সহ-সভাপতি মান্দা উপজেলা আওয়ামীলীগ ও সাবেক সভাপতি মান্দা উপজেলা কৃষকলীগ, এ্যাডঃনাহিদ মোর্শেদ বাবু, সাধারন সম্পাদক মান্দা উপজেলা আওয়ামীলীগ। ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক কৃষকলীগের সাঃ সম্পাদক গোলাম আজম। খোরশেদ আলম, যুগ্ন-সাধারন সম্পাদক, নওগাঁ জেলা কৃষকলীগ।মাষ্টার আকরাম হোসেন সহ-সভাপতি মান্দা উপজেলা সেচ্ছাসেবকলীগ। শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কাজল দেওয়ান সাঃসম্পাদক মান্দা উপজেলা শ্রমিকলীগ।যুব মহিলা আ”লীগের সভাপতি মাহবুবা ছিদ্দিকা রুমা মহিলা ভাইচ চেয়ারম্যান মান্দা উপজেলা পরিষদ,যুবলীগের সাঃসম্পাদক গৌতম কুমার মহন্ত ভাইচ চেয়ারম্যান মান্দা উপজেলা পরিষদ ,আওয়ামীলীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, তেঁতুলিয়া ইউ পি সাবেক চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা,প্রসাদপুর ইউ পির সাবেক চেয়ারম্যান পরিমল কুমার রায়। ছাত্রলীগ সভাপতি মারুফ হোসেন মুজাদ্দিদ, সাঃসম্পাদক রুহুল আমিন প্রমুখ। প্রধান বক্তা মান্দা উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল ওহাবের নেতৃত্বে ১৪টা ইউনিয়নের ও ওয়ার্ড কমিটি গঠনে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে এবং লালন করে এমন ব্যাক্তিবর্গ সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি উপহার দিতে। যাতে আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে মান্দা উপজেলা কৃষক লীগ বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন। মান্দা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের সহ-সভাপতি সুজাউদ্দৌলা বিপ্লব বক্তব্যে জানান, বর্তমান আওয়ামী লীগ সরকারের সহযোগী সংগঠনগুলোর মধ্যে কৃষক লীগও বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নে কাজ করছে। বিভিন্ন বাধা-বিপত্তি ষড়যন্ত্র উপেক্ষা করে মান্দা উপজেলা কৃষক লীগ বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতিক আমি মান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত হলেও আমার হাতে গড়া মান্দা উপজেলা কৃষকলীগের সর্বদা মঙ্গলকামনায় নিজেকে সর্বদা কৃষক লীগের সাথে প্রয়োজনীয় শ্রম মেধা দিয়ে নিজেকে জড়িয়ে রাখবো। মান্দার আওয়ামীলীগ পরিবারের ও মুক্তিযোদ্ধা স্বপক্ষের শক্তি দেরকে সুসংগঠিত করতে আমার জীবনের সর্বোচ্চ মূল্য দিয়ে হলেও চেষ্টা করব। তিনি আরো জানান, জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী সিলেকশন ভুল হওয়ার কারণে অনেক চেয়ারম্যান হারাতে হয়েছে বর্তমান সরকার দলীয় , বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত কে সমালোচনা করে বলেন, যে সকল প্রার্থী বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে পরাজয় বরণ করছেন তাদের সিদ্ধান্তকে স্বাগত জানায় তবে যারা বিদ্রোহী প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন তাদের ক্ষেত্রে সিদ্ধান্তকে পুনর্বিবেচনার দাবি জানান। শেষে সকলকে দুপুরের খাবার পরিবেশন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।


















