Hi

ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় এক ভ্যান চালকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ২০২ Time View

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় আজিজুল হক মন্ডল (৫০) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ । রবিবার ( ২৬ মার্চ ) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের চৌবাড়িয়া বাজারের পূর্ব পার্শ্ব দিয়ে প্রবাহিত শিব নদী এবং আন্দারশুরা বিল সংলগ্ন বাঁধের পাশ থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।

নিহত ভ্যান চালক আজিজুল হক কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা হাজী পাড়া গ্রামের মৃত পরশতুল্যাহ মন্ডলের ছেলে বলে জানা গেছে।

নিহতের বড় ছেলে বেলাল বলেন, তার বাবা পেশায় একজন ভ্যান চালক। প্রতিদিন সন্ধ্যা ৭/৮ টার দিকে বাড়িতে ফিরে আসতো। অথচ,গত শনিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং তার ব্যাবহৃত ফোনটিও বন্ধ ছিলো। কোথাও কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। গতকাল আমি ঢাকায় ছিলাম। বিষয়টি জানার পর আমি আজ ঢাকা থেকে এসে থানা পুলিশের সরনাপন্ন হয়ে রাত সাড়ে ৯ টার দিকে একটি সাধারণ ডায়েরি লিখে নিচ্ছিলাম। এমন সময় ডিউটি অফিসারের রুমে ডিউটি অফিসারের সাক্ষর নিতে গিয়ে জানতে পারি যে, উপজেলার ভারশোঁ ইউনিয়নের চৌবাড়িয়া বাজারের পূর্ব পার্শ্ব দিয়ে প্রবাহিত শিব নদী এবং আন্দারশুরা বিল সংলগ্ন বাঁধের পাশে একটি অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গেছে । পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে,কে অথবা কাহারা আমার বাবাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে আন্দারশুরা বিল সংলগ্ন বাঁধের পাশে ফেলে রেখে গেছে। যারা এই হত্যা কান্ডের সঙ্গে জড়িত আমরা তাদের বিচার চাই।

এব্যাপারে মান্দা থানার ওসি তদন্ত মেহেদী মাসুদ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। সকালে লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক সমাবেশ

মান্দায় এক ভ্যান চালকের লাশ উদ্ধার

Update Time : ১০:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩