Hi

ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় আ’লীগ নেতা গামা’র মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ২০২ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আ’লীগ নেতা গামা’র মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের লোকজন শোক প্রকাশ করেছেন। নিহত খায়রন বেওয়া মৈনম ইউনিয়ন মহিলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মৈনম বালিকা বিদ্যালয়ের জমিদাতা, শহীদ নাজমুল হক কলেজের প্রয়াত অধ্যক্ষ আব্দুল জব্বারের স্ত্রী এবং নওগাঁ জেলা আ’লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ও মান্দা মহানগর কলেজের সাবেক অধ্যক্ষ, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ ৪ (মান্দা) আসনের এমপি পদপ্রার্থী এস,এম ব্রহানী সুলতান মামুদ গামা’র মা।

বার্ধক্যজনিত কারণে বুধবার (১৪ জুন) বিকেল সোয়া ৩ টার দিকে মৈনম বাজারে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে এবং ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর পৌনে ১২ টায় মৈনম বালিকা বিদ্যালয় মাঠে নামাযে জানাজা শেষে (বিদ্যালয় সংলগ্ন) পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আ’লীগের সভাপতি ও নওগাঁ সদর আসনের সাবেক এমপি আব্দুল মালেক, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ কে এম ফজলে রাব্বি বকু, সদস্য আব্দুল মজিদ মন্ডল, নওগাঁ জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল বাকী, নওগাঁ জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম স্বপন, নওগাঁ জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মান্দা উপজেলা আ’লীগের কার্যকরী সদস্য আব্দুল লতিফ শেখ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওসাদ আলী, নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, মান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল মারুফ এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

এছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ ও ডাঃ ইকরামুল বারী টিপু, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, ১২ নং কাঁশোপাড়া ইউ’পি চেয়ারম্যান আব্দুস সালাম, ৩নং পারানপুর ইউপি চেয়ারম্যান ও পরানপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জ্বল, ২ নং ভালাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহীম হোসেন বাবু, ৫নং গণেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গণেশপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব হানিফ উদ্দিন মন্ডল, মৈনম ইউনিয়ন আ’লীগের সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সামন্ত কুমারসহ অন্যান্য ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন বিএনপি, ইউনিয়ন জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে আ’লীগ নেতা গামা’র মায়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেতার কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান নওগাঁ জেলা আওয়ামী লীগ, মান্দা উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন বিএনপি, ইউনিয়ন জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মান্দায় আ’লীগ নেতা গামা’র মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

Update Time : ০৩:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩